খেলাধুলা

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড

ছবি : সংগৃহীত

এক ম্যাচে ২৩ লাল কার্ড! এও কি সম্ভব! ঘটনাটি ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের। ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর ম্যাচে এই তুঘলকি কাণ্ড ঘটেছে।


সোমবার অনুষ্ঠিত ফাইনালে ক্রুজেইরো ১-০ গোলে জেতার পর ফুটবল মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুদলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা জড়িয়ে পড়েন।

ঘটনার সূত্রপাত আতলেতিকোর গোলকিপার এভারসন ও ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানের হাতাহাতিতে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এরপর সমানে চলে কিল-ঘুসি-লাথি। ফুটবল ম্যাচ বদলে যায় কুংফুতে।


শেষ বাঁশি বাজার পর ক্রুজেইরোর ১২ এবং আতলেতিকোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে লাল কার্ডের রেকর্ড।

এর আগের রেকর্ড ছিল ২২ লাল কার্ডের। ১৯৫৪ সালে পুর্তগুয়েসা ও বোতাফোগোর ম্যাচে দেখানো হয়েছিল ২২ লাল কার্ড।


সম্পর্কিত খবর