সারাদেশ

বাড়িতে মিনি পেট্রল পাম্প!

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বাড়িতে মিনি পেট্রল পাম্প!

ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে বাসাবাড়িতে মিলল মিনি পেট্রলপাম্প। তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ধুলাউড়ি নতুনপাড়ার আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল ১০০ টাকা লিটার ধরে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় জানতে পারে উপজেলার ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ্বালানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন। এ সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ব্যবসায়ী আলাউদ্দিন জ্বালানি তেল ডিজেল তার বাড়িতে মজুত করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর