আন্তর্জাতিক

ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: সতর্ক করল তুরস্ক

আলজাজিরা।

শেয়ারঃ

ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: সতর্ক করল তুরস্ক

ছবি : সংগৃহীত

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা ১৩তম দিনে গড়িয়েছে। এ পর্যায়ে এসে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক।


আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান যুদ্ধের পরিণতি ইতোমধ্যে পুরো অঞ্চলজুড়ে অনুভূত হতে শুরু করেছে। এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং রেজিম চেঞ্জ বা দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টাও করা উচিত হবে না।

এর আগে ফিদান বলেন, ইসরাইলের ‘নোংরা যুদ্ধ’ লেবাননকে ‘ধ্বংস’ করার ঝুঁকি তৈরি করছে।

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী


তিনি সতর্ক করে বলেন, লেবাননের ওপর ইসরাইলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামলা অব্যাহত থাকলে দেশটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে।

আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়েডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এ অঞ্চলে ইসরাইলের সম্প্রসারিত সামরিক ‘অভিযানের’ নিন্দা জানান।

তিনি বলেন, ইসরাইল তার সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের এই ‘নোংরা যুদ্ধ’ লেবাননে নিয়ে আসছে। লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়ার আগেই ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।

সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর