আন্তর্জাতিক
মার্কিন জ্বালানি ট্যাঙ্কার বিমান নিখোঁজ ইরাকের আকাশে

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের আকাশে একটি জ্বালানি ট্যাংকার বিমান হারানোর খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি-এর সময় একটি ইউএস কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান হারিয়েছে। এ ঘটনায় উদ্ধারকাজ চলমান রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে পড়ে যায়, অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
সেন্টকম জানিয়েছে, ঘটনাটি শত্রুর আগ্রাসন বা আগ্নেয়াস্ত্রের কারণে হয়নি।
তথ্যসূত্র: আল আরাবিয়া







