সারাদেশ
সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গোলাহাট রেল কোয়ার্টারের বাসস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
গোলাহাট রেল কলোনিবাসী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের সঙ্গে তার স্ত্রী শামিমা আক্তারের প্রায় সময়ই ঝগড়াঝাটি লেগে ছিল। কথা কাটাকাটির জের ধরে ঘরের দরজা বন্ধ করে দেয়। পর দিনই ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে সোহাগের ভাবি মনি আক্তার নামের এক মহিলা শামিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন, শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে বলে জানান তিনি।






