আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইউক্রেনের দেড় হাজার সেনা নিহত: রাশিয়া

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

২৪ ঘণ্টায় ইউক্রেনের দেড় হাজার সেনা নিহত: রাশিয়া

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে থেকে নেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এক দিনের ব্যবধানে সেখানে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে মস্কো। ২৪ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের দেড় হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী।

আজ সোমবার (২৩ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ সামরিক অভিযান এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ২৭৫ জন সদস্য নিহত হয়েছে।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার 'ব্যাটলগ্রুপ নর্থ'-এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় ২৪৫ জনেরও বেশি, 'ব্যাটলগ্রুপ ওয়েস্ট'-এর এলাকায় ১৮০ জন পর্যন্ত, 'ব্যাটলগ্রুপ সাউথ'-এর এলাকায় ১৮০ জন পর্যন্ত, 'ব্যাটলগ্রুপ সেন্টার'-এর এলাকায় ৩৭৫ জনেরও বেশি, 'ব্যাটলগ্রুপ ইস্ট'-এর এলাকায় ২৬০ জনেরও বেশি এবং 'ব্যাটলগ্রুপ নিপ্রো'-এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৩৫ জনেরও বেশি সৈন্য হারিয়েছে।

তবে এই দাবির পর ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সূত্র: তাস।


সম্পর্কিত খবর