আন্তর্জাতিক

কুয়েতে বিয়ের আশ্বাসে ৮০ লাখ দিনারের গয়না চুরি, ভারতীয়র ১০ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক

শেয়ারঃ

কুয়েতে বিয়ের আশ্বাসে ৮০ লাখ দিনারের গয়না চুরি, ভারতীয়র ১০ বছর কারাদণ্ড

ছবি : সংগৃহীত

কুয়েতে আলোচিত এক গয়না চুরি ও অর্থ পাচারের মামলায় রায় দিয়েছেন দেশটির আপিল আদালত। এ ঘটনায় এক ভারতীয় সেলসম্যানকে ১০ বছরের কারাদণ্ড এবং এক কুয়েতি নারীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া গয়নার সমপরিমাণ ৮ লাখ ৯ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।


আরব টাইমসের প্রতিবেদনে জানানো হয়, এ মামলায় অভিযুক্ত নারীর মেয়েকে খালাস দেওয়া হয়েছে। নিম্ন আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দিলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে আপিল আদালত সেই রায় বাতিল করেন।


প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ভারতীয় সেলসম্যান প্রায় দুই বছর ধরে কর্মস্থল থেকে ৮০ লাখ দিনারের বেশি মূল্যের সোনার গয়না চুরি করেন। এ কাজে তাকে সহায়তা করেন ওই কুয়েতি নারী ও তার মেয়ে।


চুরি করা গয়না বাজারমূল্যের চেয়ে কম দামে এক পাকিস্তানি নাগরিকের কাছে বিক্রি করা হতো। বর্তমানে ওই ব্যক্তি পলাতক রয়েছেন এবং তার অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


জিজ্ঞাসাবাদে ভারতীয় সেলসম্যান স্বীকার করেন যে কুয়েতি নারী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রলোভনেই তিনি চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। চুরির মাধ্যমে পাওয়া অর্থ তিনি ওই নারী ও তার মেয়ের কাছে হস্তান্তর করতেন।


সম্পর্কিত খবর