আন্তর্জাতিক
ইসরাইলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের

ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের শহর হাইফা এবং ক্রায়োট এলাকাকে লক্ষ্য করে কয়েক মিনিটের মধ্যে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২।
বৃহস্পতিবারের (২৬ মার্চ) খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাইফা, নাহারিয়া এবং উত্তর ইসরাইলের অন্যান্য এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সময়ে রকেট প্রতিরোধের চেষ্টার ফলে হাইফার আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে সামান্য আহত হওয়া কিছু মানুষকে তাদের দল চিকিৎসা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







