আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

আলজাজিরা।

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

ছবি : সংগৃহীত

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে কঠোর হস্তে পালটা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। এতে সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ধীরে ধীরে মেলছে ডালপালা। এই সংঘাতের ৩০তম দিন আজ রোববার (২৯ মার্চ) এসে শান্তি আলোচনা শুরু হয়েছে।


যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিলিত হয়েছে মধ্যস্ততাকারী দেশগুলোর প্রতিনিধিরা। এ উপলক্ষে আজ (২৯ মার্চ) প্রথম বৈঠকে অংশ নেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।





যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে এই চারটি দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


সূত্র: আল জাজিরা।



সম্পর্কিত খবর