আন্তর্জাতিক
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

ছবি : সংগৃহীত
পাকিস্তান নৌবাহিনী এবং চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি‘র যৌথভাবে পরিচালিত সামুদ্রিক মহড়া ‘সি গার্ডিয়ান-৪’ সফলভাবে শেষ হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। খবর সামা টিভির।
পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে, গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে করাচিতে পাঁচ দিনের ‘পোর্ট ফেজ’ এবং উত্তর আরব সাগরে দুই দিনের ‘সি ফেজ’ অন্তর্ভুক্ত ছিল।
করাচি বন্দরে অবস্থানকালে চীনা নৌবাহিনীর জাহাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় পিএনএস তাইমুর।






