আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলে আরও ‘ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত
ইরান তাদের সামরিক হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘স্থায়ী অনুশোচনা ও আত্মসমর্পণে বাধ্য না হওয়া পর্যন্ত’ আঞ্চলিক হামলা চালিয়ে যাবে তেহরান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি বলেন, ভবিষ্যতে আরও ‘বিধ্বংসী, ব্যাপক ও শক্তিশালী’ হামলার প্রস্তুতি রয়েছে ইরানের।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান সংঘাতে ইরান ‘দুর্বল হয়ে পড়েছে’। তবে এর জবাবে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মূল্যায়ন ‘অসম্পূর্ণ’।
তিনি আরও জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান তাদের সামরিক অভিযান আরও বাড়াবে।
২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু লোক নিহত হয়েছেন।






