সারাদেশ

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

ছবি : সংগৃহীত

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চেক পোস্ট বসিয়ে এ মদ জব্দ করা হয়।


এ সময় সাদা একটি প্রাইভেটকার থেকে চারটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৯৩ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও পলাতক আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মামলা দেওয়া হয়।


শুক্রবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (র্যাব-১) শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়।


সম্পর্কিত খবর