জাতীয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে বায়ুবাহিত রোগ হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) রোগটির উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত শনাক্ত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১১৪ জনের মৃত্যু হলো।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এছাড়া ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৬৪৭৬ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী। আর ছাড়পত্র পেয়েছে মোট ২ হাজার ৬৫৪ জন। এর বাইরে গত ১৫ মার্চ থেকে আজ (৪ এপ্রিল) পর্যন্ত মোট ১৬ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও ৯৮ জন।


সম্পর্কিত খবর