সারাদেশ

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা

ছবি : সংগৃহীত

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।


একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভোজ্যতেলের সন্ধান মেলে। সেখানে ২১১ ব্যারেল তেল মজুত ছিল। যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল ও সুপার ওয়েল ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।


তিনি আরও জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পণ্য তেল করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর