আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

আলজাজিরা।

শেয়ারঃ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবতিহ জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, পৃথক তিনটি হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


নাবতিহ জেলার কাফার সির শহরে চালানো প্রথম হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। একই জেলার জেফতা শহরে চালানো দ্বিতীয় হামলায় লেবানিজ সিভিল ডিফেন্সের একজন সদস্যসহ মোট তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া, নাবতিহ জেলার তুল শহরে চালানো তৃতীয় হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিনজন।


ইসরাইলি বাহিনীর এই ধারাবাহিক হামলায় সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী দলের সদস্যরা হতাহত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল ডিফেন্সের সদস্যদের ওপর এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের বড় লঙ্ঘন হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। লেবাননের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বর্তমানে হতাহতদের উদ্ধারে কাজ করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর