খেলাধুলা

ক্রিকেটে ‘ছড়ি ঘোরানোয়’ ভারতের সমালোচনায় উইজডেন

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ক্রিকেটে ‘ছড়ি ঘোরানোয়’ ভারতের সমালোচনায় উইজডেন

ছবি : সংগৃহীত

ক্রিকেটের ‘বাইবেল’ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক; বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক প্রভাব এবং আধিপত্যের কঠোর সমালোচনা করেছে। উইজডেনের ১৬৩তম সংস্করণে সম্পাদক লরেন্স বুথ বর্তমান পরিস্থিতিকে ভীতিকর ও নিয়ন্ত্রণমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।


লরেন্স বুথ তার সম্পাদকীয়তে উল্লেখ করেছেন যে, বর্তমানে আইসিসির প্রধান নির্বাহী (সনজোগ গুপ্তা) এবং চেয়ারম্যান (জয় শাহ)—উভয়ই ভারতীয়। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী। উইজডেনের মতে, বিসিসিআই এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি ‘ক্রীড়া শাখায়’ পরিণত হয়েছে।


ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ: ২০২৫ এশিয়া কাপ

প্রতিবেদনে ২০২৫ সালের এশিয়া কাপের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার প্রভাব খেলার মাঠেও পড়েছিল, যেখানে দুই দেশের খেলোয়াড়রা হাত মেলাতেও অস্বীকৃতি জানায়।


বুথ লিখেছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন বলেন 'রাজনীতি ও খেলাধুলা একসাথে চলতে পারে না', তখন তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে তিনি নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে।

তিনি আরও বলেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যখন পাকিস্তানের বিপক্ষে জয়কে সশস্ত্র বাহিনীর নামে উৎসর্গ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ (টুইটার) জয়ের পর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেন, তখন ক্রিকেট আর কেবল খেলা থাকে না, বরং যুদ্ধের ছায়া হয়ে দাঁড়ায়।’


মোস্তাফিজ ও বাংলাদেশ প্রসঙ্গ

উইজডেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিলের বিষয়টিও সামনে এনেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার জেরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজের ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত ভ্রমণে অনুমতি না দেওয়ায় বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।



সম্পর্কিত খবর