আন্তর্জাতিক

যে ২ কারণে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

নিউজ ডেস্ক

শেয়ারঃ

যে ২ কারণে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার (১৩ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় তুলে ধরেছিলেন এবং মস্কোর সেই অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।


সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনো বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর ওপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার পেছনে দুটো কারণ কাজ করছে বলে জানা যাচ্ছে। প্রথমটি হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর করা।

মস্কোর মূল যুক্তি হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে সংরক্ষিত থাকলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত নির্মূল হবে। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ কমবে। সঙ্গে সঙ্গে স্থিতিও ফিরে আসবে বিশ্বে।


গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতেই রাশিয়া মধ্যস্থতার ভূমিকায় নামতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওসের দাবি, রাশিয়ার এই ইউরেনিয়াম-চাওয়ার আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা। দীর্ঘদিন ধরেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল। ইরান যুদ্ধে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার গুঞ্জন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই প্রস্তাবের মাধ্যমে মূলত রাশিয়া সেই পরিস্থিতিটাই সামাল দিতে চাইছে।



সম্পর্কিত খবর