আন্তর্জাতিক
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ৪

ছবি : সংগৃহীত
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো সিরিজ হামলায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’।
জানা গেছে, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। এতে একটি শিশুসহ ৪ জন নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আলাদা এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তথাকথিত যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরাইল তা লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে এই অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।






