আন্তর্জাতিক

এবার লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি দিল ইরান

আলজাজিরা।

শেয়ারঃ

এবার লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি দিল ইরান

ছবি : সংগৃহীত

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর চলমান অবরোধের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোতে এই অবরোধ অব্যাহত রাখে, তবে ইরানও লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরের সমস্ত বাণিজ্যিক পথ পুরোপুরি বন্ধ করে দেবে।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান এই ঘোষণা দেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের মধ্য দিয়ে কোনো ধরনের রপ্তানি বা আমদানি কার্যক্রম চলতে দেবে না।


সামরিক প্রধান আরও যোগ করেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং নিজেদের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী যেকোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথগুলো বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্য সরবরাহে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত মার্কিন নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করার চেষ্টার জবাবেই তেহরান এই পাল্টা চরম হুঁশিয়ারি দিল।

এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে।


সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর