সারাদেশ

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

ছবি : সংগৃহীত

গাজীপুর জেলার সদর উপজেলায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ওই রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং ছয় জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)।


অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে রাতভর পরিচালিত এ অভিযানে মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।


সম্পর্কিত খবর