সারাদেশ
পেশাদার ইয়াবাকারবারি ফয়সাল ফের গ্রেফতার

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার ইয়াবাকারবারি ফয়সালকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) মামলা দায়েরপূর্বক তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ফয়সাল উপজেলার বাদাঘাটের ননাই টেন্ডারপাড়া গ্রামের প্রয়াত সুজাত মিয়ার ছেলে।
সোমবার থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, রোববার রাতে এএসআই মনজুর আহমদ, মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাদাঘাট বাজার থেকে ফয়সালকে ইয়াবার চালানসহ গ্রেফতার করেন। এরপর তার হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ১শ টাকা, একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
প্রসঙ্গত, ইতোপূর্বে ইয়াবার চালানসহ ফয়সলাকে থানার বাদাঘাট পুলিশ তদন্ত গ্রেফতার করেছিল।







