লাইফস্টাইল

শরীর আদৌ পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে তো? যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন

নিউজ ডেস্ক

শেয়ারঃ

শরীর আদৌ পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে তো? যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন

ছবি : সংগৃহীত

আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কিনা, তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট শারীরিক লক্ষণ খেয়াল করা উচিত। কারণ প্রোটিন হলো— আপনার শরীরের 'বিল্ডিং ব্লক', যা পেশি, ত্বক, চুল, নখ ও রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য। আপনার শরীরে পর্যাপ্ত প্রোটিনের ঘাটতি হলে বেশ কিছু লক্ষণ দেখা দিয়ে থাকে। সেসব বিষয়ে সতর্ক হওয়া জরুরি।


বিশেষজ্ঞরা বলছেন, এ লক্ষণগুলো সময়মতো বুঝতে পারলে বড় শারীরিক সমস্যা এড়ানো সম্ভব। তারা বলছেন, প্রোটিন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। পেশি গঠন, কোষ মেরামত, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শক্তি বজায় রাখতে প্রোটিনের বড় ভূমিকা রয়েছে। কিন্তু অনেক সময় খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে আপনার শরীর কিছু সংকেত দিতে শুরু করে। এ লক্ষণগুলো সময়মতো বুঝতে পারলে বড় শারীরিক সমস্যা এড়ানো সম্ভব। কী করে বুঝবেন আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কিনা?

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে বুঝতে পারবেন আপনার শরীরে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে—


১. ক্লান্ত

আপনি যদি পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন দুর্বল কিংবা ক্লান্ত লাগে, তবে তা প্রোটিনের অভাবের লক্ষণ হতে পারে। আর আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশি ও টিস্যু ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয় এবং অল্প কাজেই ক্লান্তি চলে আসে।


২. রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

প্রোটিন শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে সাহায্য করে থাকে। তাই শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকলে সহজেই ঠান্ডা লাগা, সংক্রমণ হওয়া কিংবা অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বাড়তে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডিম, মাছ, দুধ, ডাল, বাদাম ও সয়াবিনের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া জরুরি। সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ করলে আপনার শরীর সুস্থ ও শক্তিশালী হবে।


৩. পেশি দুর্বল

আপনার শরীরে প্রোটিনের ঘাটতি হলে পেশির শক্তি কমতে শুরু করে। অনেক সময় হাত-পা দুর্বল হয়ে পড়ে। আপনার শরীরের মাংসপেশি কমে যাওয়া বা ব্যায়ামের পর দ্রুত ক্লান্ত হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি প্রভাব ফেলতে পারে।


৪. চুলপড়া ও নখ ভাঙা

চুলপড়া ও নখভাঙা মূলত কেরোটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। শরীরে প্রোটিন কমে গেলে চুল পাতলা হয়ে যায়, অতিরিক্ত চুল পড়ে কিংবা নখ দুর্বল হয়ে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন এ সমস্যা চলতে থাকলে তা আপনার শরীরে পুষ্টির ঘাটতির ইঙ্গিত হতে পারে।


৫. বারবার খিদে

প্রোটিন আপনার শরীর দীর্ঘ সময় তৃপ্ত রাখতে সাহায্য করে। তাই খাবারে পর্যাপ্ত প্রোটিন না থাকলে অল্প সময়ের মধ্যেই আবার খিদে পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার খিদে পাওয়া কিংবা অতিরিক্ত জাঙ্কফুড খাওয়ার ইচ্ছাও প্রোটিনের অভাবের লক্ষণ হতে পারে।



সম্পর্কিত খবর