রাজনীতি

আহত আব্দুল্লাহ জাবেরকে দেখতে গেলেন এহসানুল মাহবুব জুবায়ের

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

আহত আব্দুল্লাহ জাবেরকে দেখতে গেলেন এহসানুল মাহবুব জুবায়ের

ছবি : সংগৃহীত

চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে আজ ৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকা মেডিকেলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তাঁর সাথে ছিলন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ, পল্টন থানা জামায়াতের আমীর জনাব শাহিন আহমেদ খানসহ বহু নেতাকর্মী।


এ সময় এডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান। তাঁদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।



সম্পর্কিত খবর