আন্তর্জাতিক

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতিও ভয়াবহ

নিউজ ডেস্ক

শেয়ারঃ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতিও ভয়াবহ

ছবি : সংগৃহীত

বিশ্বের ১১৯টি নগরের মধ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আইকিউএয়ারের তথ্যানুযায়ী অনুযায়ী সকাল ১০টা ৫০ মিনিটের দিকে দিল্লির বায়ুর মান ছিল ২৪৪। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর যেখানে বায়ুর মান ২৪৪। অন্যদিকে, রাজধানীর ঢাকার বায়ুর মান ছিল ২১৭, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয় অর্থাৎ দূষণের সর্বোচ্চ স্তর। একই সময়ে রাজধানীর পার্শ্ববর্তী ও কয়েকটি স্থানে পরিস্থিতি আরও উদ্বেগজনক।


দূষণের মান কত হলে কী বোঝায়

বায়ুর মান ২০০-এর বেশি হলে ‘খুব অস্বাস্থ্যকর’। ৩০০ বা তার বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’। আজ ঢাকার ২১৭ স্তর ভয়াবহ পরিস্থিতিকেই নির্দেশ করছে।

রাজধানীর পাঁচ স্থানে ভয়াবহ অবস্থা

ঢাকা ও এর আশপাশের কয়েকটি এলাকায় দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি পাওয়া গেছে। সর্বোচ্চ দূষণ দেখা গেছে হেমায়েতপুরে বায়ুর মান ৬৬৭।

অন্যান্য স্থানগুলোর অবস্থা হলো—

নিকুঞ্জ (এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা): ৪২৯

বেচারাম দেউড়ি: ৩০৪

গুলশানের বে’জ এইজ ওয়াটার: ২৩৭

সাগুফতা: ২১৬

দক্ষিণ পল্লবী: ২০২

এসব তথ্যই বলছে, রাজধানী ও সংলগ্ন এলাকায় বাতাস এখন মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।


সম্পর্কিত খবর