খেলাধুলা
ইংল্যান্ডকে ১৬৫ রানের টার্গেট দিল পাকিস্তান

ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৬৩ রান করেন। তিনি ৪৫ বলে ৭টি চার আর দুই ছক্কায় এই রান করেন।
এছাড়া ১১ বলে ২৩ রান করেন শাদাব খান। ১৬ বলে দুই চার আর দুই ছক্কায় ২৫ রান করেন ফখর জামান। ২৫ রান করেন বাবর আজম।
ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ৩ উইকেট নেন লিয়াদ দাউসন। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার ও জেমি ওভারটন।
পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল পাকিস্তানের। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্টের বেশি পায়নি বাবর আজমরা।
কাজেই আজকের ম্যাচে হেরে গেলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে পাকিস্তানের।
অন্যদিকে আজকে জিতলেই সরসারি সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। তারা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে পরাজিত করে সেমির পথেই রয়েছে।






