আন্তর্জাতিক

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

আনন্দবাজার

শেয়ারঃ

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

ছবি : সংগৃহীত

বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের কর্নাটক থেকে পশ্চিমবঙ্গে নেয়া হয়েছে। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বৈধ কাগজও ছিল না তাদের কাছে। মঙ্গলবার বিকেলে তাদের পশ্চিমবঙ্গে নেয়া হয়। এর পরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।


জানা গেছে, ১৮ জনের মধ্যে শিশুরা ছাড়া বাকি সবাই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘ দিন ধরে সেখানে থাকছিলেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ জাগায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে, তারা কোনো নথি দিতে পারেননি।

হাওড়া স্টেশনে নেওয়ার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা কোনো কিছু জানাননি।



সম্পর্কিত খবর