আন্তর্জাতিক

ইসরাইলে এক ডজন মার্কিন যুদ্ধবিমানের অবতরণ

ক্যান

শেয়ারঃ

ইসরাইলে এক ডজন মার্কিন যুদ্ধবিমানের অবতরণ

ছবি : সংগৃহীত

উত্তেজনা বৃদ্ধির পর ইসরাইলের একটি বিমানঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধ বিমান অবতরণ করেছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থা ক্যান এ খবর জানিয়েছে।

ক্যানের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুরে দক্ষিণ ইসরাইলের একটি বিমানঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধ বিমান অবতরণ করেছে।


সংবাদটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে- শত্রু অঞ্চল ভেদ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনায় তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।


সম্পর্কিত খবর