আন্তর্জাতিক

সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে

সূত্র: বিবিসি বাংলা

শেয়ারঃ

সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি।


দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুজতবা খামেনি।

শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।


বুধবার (৪ মার্চ) ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।


সম্পর্কিত খবর