আন্তর্জাতিক
ইরানের ক্লাস্টার বোমায় কাঁপল ইসরাইল

ছবি : সংগৃহীত
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরাইল ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৭০তম দফায় হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এ আক্রমণে খোররামশাহ-৪, কদরসহ বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তেহরান। এতে কেঁপে উঠেছেন ইসরাইলের একাধিক শহর, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন। এসব হামলায় বেশ কয়েকটি আহত হওয়ার খবর দিয়েছে ইসরাইলি প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরাইলে ৯ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্রে 'ক্লাস্টার বোম' (গুচ্ছ বোমা) ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ঘরবাড়ির ক্ষতি করেছে এবং কিছু বাসিন্দাকে সামান্য আহত করেছে।
একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেরুজালেমের ওল্ড সিটির ওপর আছড়ে পড়ে, যার ফলে ইহুদি কোয়ার্টারের একটি পার্কিং লটের ক্ষতি হয়েছে—এটি টেম্পল মাউন্টের ওয়েস্টার্ন ওয়াল (পশ্চিম দেওয়াল) এবং আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত।
তবে এ ঘটনায় কেউ মারা গেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সূত্র: টাইম অব ইসরাইল।







