আন্তর্জাতিক
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৯৩৭

ছবি : সংগৃহীত
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২টি শিশু আছে।
এছাড়া জাফারিয়ান আরও জানান, এই যুদ্ধে ২৪ হাজার ৮ শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু আছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। সেই থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর মধ্যে দেশটির একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০টি শিশু নিহত হয়।
সূত্র: আল জাজিরা।







