আন্তর্জাতিক
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত
ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। নতুন এক নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাস জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্র-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোর ওপর ‘ব্যাপক’ হামলা চালিয়েছে।
দূতাবাসটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং চলমান ঝুঁকির কারণে বাগদাদে দূতাবাস বা এরবিলে কনস্যুলেট জেনারেলে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরাকের আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট হামলার ঝুঁকি রয়েছে।
এছাড়া, যারা দেশ ছাড়তে চান তাদেরকে স্থলপথে জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্কে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বর্তমানে আকাশপথ বন্ধ রয়েছে।







