আন্তর্জাতিক

ইরানে হামলায় কত সংখ্যক সেনা-যুদ্ধবিমান-রণতরী অংশ নিচ্ছে জানাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ইরানে হামলায় কত সংখ্যক সেনা-যুদ্ধবিমান-রণতরী অংশ নিচ্ছে জানাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে।


মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানান।


ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন।

এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি; যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।


অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর