সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় (২৬) ও আসিফ (২৬) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


নিহত হৃদয় ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। তার বাড়ি রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায়।আসিফ মোবাইলের যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বাড়ি ডেমরার সারুলিয়া এলাকায়।


স্বজনদের তথ্য অনুযায়ী, রোববার রাতে তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন। গৌরীপুর এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন এবং বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আসিফের মামা সাদ্দাম জানান, খবর পেয়ে তারা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


সম্পর্কিত খবর