সারাদেশ

বেনাপোলে পাসপোর্টধারীর টাকা লুট, তিন প্রতারক আটক

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বেনাপোলে পাসপোর্টধারীর টাকা লুট, তিন প্রতারক আটক

ছবি : সংগৃহীত

বেনাপোল চেকপোস্ট থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্টধারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের আটক করে।


গ্রেফতাররা হলো বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর রহমান ও শাহাজানের ছেলে রুবেল হোসেন।

ভুক্তভোগী পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে বাস থেকে বেনাপোল চেকপোস্টে নামেন। এ সময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে ৪ থেকে ৫ জন তাকে ঘিরে ধরে। এক প্রকার তাদের সঙ্গে তাদের আস্তানায় যেতে বাধ্য করে। পরে তাকে জিম্মি করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ প্রতারকদের মধ্য থেকে ৩ জনকে আটক করে।


পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বেনাপোল ইমিগ্রেশন ও চেকপোস্ট এলাকায় যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে আসছিল। সর্বশেষ এক পাসপোর্টধারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি আশরাফ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।



সম্পর্কিত খবর