সারাদেশ
জমির অংশ কম পাওয়ায় বাবার কবর গুড়িয়ে দিল ছেলে

ছবি : সংগৃহীত
জমির অংশ কম পাওয়ায় গালাগাল করে মৃত বাবার কবর ভাঙচুর করছেন শাহ আলম মিয়া শালু নামে একজন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তিনি মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের উপর উঠে বেড়া ভাঙচুর করেন। তার ভাই ইকবাল মিয়ার জমিতে তার বাবার কবর দেওয়া হয়েছিল। জমি কম দেওয়ার কথা তুলে ওই জায়গাটি শাহ আলম শালু তার নিজের বলে দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
ঘটনার সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম হক্কানী মোবাইলে বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা।





