সারাদেশ

কোমরে ছিল আড়াই কোটি টাকার স্বর্ণের বার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

কোমরে ছিল আড়াই কোটি টাকার স্বর্ণের বার

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল সীমান্তবর্তী দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মো. আলমগীর খান (৫৫) নামের একজনকে প্রায় আড়াই কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি।


তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে। সোমবার ভোর ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় সীমান্তবর্তী শহর দর্শনা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এ সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দর্শনা আন্তর্জাতিক স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাচালানিকে থামতে বললে সে বিজিবি দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। বিজিবি তাকে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।


পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবিব অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর