সারাদেশ

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।


মৃতরা হলো—গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।


নানা মোশারফ হাওলাদার কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে আয়শা বেগম ১ নাতি ও ২ নাতনিকে নিয়ে ঈদের পরদিন রোববার সকালে আমার বাড়িতে বেড়াতে আসে। ছেলের ঘরের নাতি রমজান হাওলাদার (৩) ও ওই মেয়ের ঘরের নাতি মোহাম্মদ মৃধা (৩) একসঙ্গে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল।


এসময় পরিবারের সকল সদস্যদের চোখের আঁড়ালে গিয়ে ওই ২ নাতি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি করে ওই ২ নাতিকে ডোবার পানি থেকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ নাতিকে মৃত ঘোষণা করেন।


কালিকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ডোবার পানি থেকে ওই ২ শিশুকে উদ্ধার করে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই ওই ২ শিশু মারা গেছে।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শোকাহত পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর