সারাদেশ

রাজধানীতে পূবালী ব্যাংক অফিসার্স কোয়ার্টার দখলচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

রাজধানীতে পূবালী ব্যাংক অফিসার্স কোয়ার্টার দখলচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর বড় মগবাজার এলাকার পূবালী ব্যাংক পিএলসি’র অফিসার্স কোয়ার্টার দখল নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।


প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার (১৯ মার্চ) তারিখ রাত আনুমানিক ২টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে কোয়ার্টার প্রাঙ্গণে প্রবেশ করে এবং জোরপূর্বক স্থাপনাটি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্পদ ও দলিলাদি ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঘটনার আকস্মিকতা ও সহিংসতার কারণে কোয়ার্টারে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এ বিষয়ে পূবালী ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উক্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়টি বর্তমানে দেওয়ানী আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ দখলচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।


সম্পর্কিত খবর