সারাদেশ

ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, বিএনপি নেতা ও তার মা গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, বিএনপি নেতা ও তার মা গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান ও তার মাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি।


গত রোববার (২২ মার্চ) রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ওসমানকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।


পরিবারের সদস্যরা বলছেন, চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা করা সম্ভব হয়নি। তবে দ্রুত মামলা করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে এমন হামলার পরও মামলা না হওয়ায় হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। মামলা হলে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।


উল্লেখ্য, ওই রাতে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে রক্ষা করতে গেলে তার মা দুই পায়ে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা তার বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে।


সম্পর্কিত খবর