সারাদেশ

সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে নারকোটিক্স কর্মকর্তা গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে নারকোটিক্স কর্মকর্তা গুরুতর আহত

ছবি : সংগৃহীত

অভিযান চালানোর সময় রাজধানীর সায়েদাবাদে রেললাইনে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।


সোমবার (২ মার্চ) বেলা একটার দিকে সায়দাবাদ রেললাইনে এ ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র ইন্সপেক্টর ফজলুল হক খান জানান, সায়েদাবাদ রেললাইন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক টিম নিয়ে নারকোটিক্সের সমন্বিত অভিযান চলছিল। সন্দেহভাজন ২ যুবককে তল্লাশি করার সময় তাদের একজন হঠাৎ পিস্তল বের করে চার রাউন্ড গুলি করে। সিদ্দিকুর রহমানের পায়ে গুলি লেগেছে।


তিনি বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে।



সম্পর্কিত খবর